জেলা প্রশাসকের দিঘলিয়া পরিদর্শন ও গণভোট ২০২৬ সচেতনতা সভা
খুলনা ব্যুরো :
খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার বুধবার (১৪ জানুয়ারি) দিঘলিয়া উপজেলা পরিদর্শন করেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
পরিদর্শনের পরে দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে গণভোট ২০২৬ নিয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে গণভোটে অংশগ্রহণে উৎসাহিত করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ। স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ, দিঘলিয়া থানা ইনচার্জ, নেভাল কমান্ডার প্রমুখ।