সংবাদ শিরোনাম

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আজ খুলনায় আসছেন

 প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন   |   খুলনা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আজ খুলনায় আসছেন

মাসুদ আল হাসান, খুলনা :

খুলনা, ১৪ জানুয়ারি – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আগামীকাল খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী, ১৬ জানুয়ারি তিনি খুলনা জেলা শিল্পকলা একাডিটোরিয়ামে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর জেলার উদ্যোক্তাদের জন্য ‘নাগরিক সেবা বাংলাদেশ’ ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

বিকালে বাগেরহাটে ই-টিকিটিং কার্যক্রম ও বেমরতা ইউনিয়ন পরিষদ নাগরিক সেবা কেন্দ্র পরিদর্শন করবেন।

সফরের শেষ দিনে, ১৭ জানুয়ারি, সুন্দরবন করমজল ই-টিকিটিং কার্যক্রম পর্যবেক্ষণ করে তিনি বিকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।