শাওনের পিতার মৃত্যুতে খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক
খুলনা ব্যুরো :
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ-এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের পিতা শেখ ইয়াকুব আলী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলনসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। এক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।