সংবাদ শিরোনাম

খুলনায় ইমরান হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

 প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় ইমরান হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

খুলনা ব্যুরো :

খুলনা সদর থানাধীন কাস্টমঘাট এলাকায় সংঘটিত ইমরান মুন্সী (৩০) হত্যার মামলার পলাতক আসামি মো. ফরিদ শেখ (৩৫) র‌্যাব-৬ গ্রেপ্তার করেছে।

র‌্যাব জানায়, সোমবার (১২ জানুয়ারি) গভীর রাতে লবণচরা এলাকা থেকে তাকে ধরা হয়।এজাহার অনুযায়ী, ফরিদ শেখসহ অন্য আসামিদের সঙ্গে নিহত ইমরান মুন্সীর দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধ চলছিল। এর জেরে গত ৬ অক্টোবর কাস্টমঘাট এলাকায় অবস্থানকালে আসামিরা ইমরানকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায়।

হত্যার পর নিহতের ফুফু দিলিয়া বেগম খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।