ঋণখেলাপির দায়ে যশোর ৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল বহাল
খুলনা ব্যুরো :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেও মনোনয়ন ফিরে পেলেন না যশোর-৪ আসনের বিএনপি প্রার্থী টি এস আইয়ুব।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আপিল শুনানির চতুর্থ দিনে শুনানি শেষে নির্বাচন কমিশন তাঁর আপিল আবেদন নামঞ্জুর করে।
ইসি জানায়, ঋণখেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় টি এস আইয়ুবের মনোনয়নপত্র অবৈধই বহাল রাখা হয়েছে।
এর আগে গত ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ঋণখেলাপির দায়ে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।