সংবাদ শিরোনাম

নিখোঁজের চার দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

 প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন   |   খুলনা

নিখোঁজের চার দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো :

খুলনা জেলা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র রাফির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রূপসা খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাফি রূপসা স্ট্যান্ড রোডের ডা. আলতাফ আলী লেনের বাসিন্দা মো. রফিক শেখের ছেলে। সে গত শুক্রবার আছরের নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রূপসা খেয়াঘাট এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

বিষয়টি নৌ-পুলিশকে জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য তেরখাদায় নেওয়া হবে।মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।