খুলনায় গণভোট ২০২৬ সচেতনতা বৃদ্ধির প্রচারণা
খুলনা ব্যুরো :
খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা নিউ মার্কেটে আজ সোমবার (১২ জানুয়ারি ২০২৬) গণভোট ২০২৬ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার এই কর্মসূচিতে উপস্থিত হয়ে ক্রেতা ও বিক্রেতাদের গণভোটের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং সবাইকে ভোট প্রদানে উৎসাহিত করেন।
কর্মসূচিতে জেলা প্রশাসনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার, খুলনা মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আক্তার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ.) দীপংকর দাশ। এছাড়াও খুলনা নিউ মার্কেট পরিচালনা কমিটির সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।