সংবাদ শিরোনাম

কেসিসির দুই কর নির্ধারকের বিদায় সংবর্ধনা

 প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন   |   খুলনা

কেসিসির দুই কর নির্ধারকের বিদায় সংবর্ধনা

খুলনা ব্যুরো :

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সদ্য অবসরপ্রাপ্ত প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান ও কর নির্ধারক খান সোলায়মান হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১২ জানুয়ারি  বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে কেসিসির রাজস্ব বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। তিনি বিদায়ী দুই কর্মকর্তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, এস্টেট অফিসার গাজী সালাউদ্দীন সহ অন্যান্য কর্মকর্তা।

অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম। এতে কেসিসির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।