সংবাদ শিরোনাম

কুয়েটে ১০ তলা ‘ইনস্টিটিউট ভবন’ নির্মাণ কাজের শুভ উদ্বোধন

 প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন   |   খুলনা

কুয়েটে ১০ তলা ‘ইনস্টিটিউট ভবন’ নির্মাণ কাজের শুভ উদ্বোধন

খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১০ তলা বিশিষ্ট ‘ইনস্টিটিউট ভবন’ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) কুয়েট ক্যাম্পাসে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামো উন্নয়ন এবং গবেষণা ও শিক্ষার পরিবেশকে আধুনিকায়নের লক্ষ্যেই এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। ১০ তলা বিশিষ্ট ইনস্টিটিউট ভবনটি নির্মিত হলে কুয়েটের একাডেমিক ও গবেষণা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে প্রকল্পটি সম্পন্ন করতে আশাবাদী।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকল্পটির কার্যাদেশ প্রদান করা হয়। নির্মাণ কাজটি বাস্তবায়ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘UCC - SEL JV’।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।