বাগেরহাটে গাঁজাসহ গ্রেফতার ১
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
বাগেরহাট সদর থানাধীন কাড়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর । গ্রেফতারকৃত ব্যক্তি হলেন এনামুল হাওলাদার (৪০), পিতা—সলেমান হাওলাদার।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান জানান, ১২ জানুয়ারি সোমবার দুপুর সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাড়াপাড়া গ্রামে এনামুল হাওলাদারের বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বসতঘরের ভেতর থেকে চার (৪) কেজি গাঁজা উদ্ধার সহ তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাফরুল আলম বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে বাগেরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন বলে জানান।