সংবাদ শিরোনাম

খুলনায় অনুর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি অনুষ্ঠান

 প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় অনুর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি অনুষ্ঠান

খুলনা ব্যুরো :

খুলনা বিভাগীয় স্টেডিয়াম মাঠে ১১ জানুয়ারি (রবিবার) অনুর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের বাছাই পর্বের খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক।

প্রধান অতিথি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, খেলাধুলার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে হবে এবং ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি করতে হবে। তিনি আরও বলেন, জীবনে লক্ষ্য নির্ধারণ করতে হবে, খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে এবং বড় কিছু পেতে হলে খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। এছাড়া খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শেখ দিদারুল আলম, বিভাগীয় কোচ মনোয়ার আলী মনু, ইমদাদুল বাশার রিপন, বিসিবির সিলেকটর নাহিদ চৌধুরী, ভেন্যু ম্যানেজার আল আমিন, ভেন্যু কোঅর্ডিনেটর মোস্তাফিজুর রহমান, সাবেক ক্রীড়া শিক্ষক এ্যাডভোকেট মোল্লা আফুরুল ইসলাম প্রমুখ।

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ১০ জেলার ৪৭ জন ক্রিকেট খেলোয়াড় বাছাই পর্বের অনুশীলন করছেন।