কেসিসিতে দক্ষতা ও সেবার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
কেসিসিতে অভ্যন্তরীণ প্রশিক্ষণ শুরু খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার ১১ জানুয়ারি বিকাল ৩টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ৮ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সিটি কর্পোরেশনের সঙ্গে সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান সম্পর্কে কর্মকর্তা-কর্মচারীদের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান তাদের দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক হবে।
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা ও ‘সি ফর সি (জাইকা)’ প্রকল্পের পরামর্শে ২০২৫-২০২৬ অর্থবছরের অভ্যন্তরীণ প্রশিক্ষণ পরিকল্পনার আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়েছে। এতে প্রশাসনিক, রাজস্ব, পূর্ত, কনজারভেন্সি ও স্বাস্থ্য বিভাগের ৪০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন কেসিসির সচিব আরিফুল ইসলাম এবং কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ। আগামী ২০ জানুয়ারি ২০২৬ প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে।