সন্দ্বীপ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র জমা
প্রতিদিনের দেশ বিশেষ প্রতিনিধি :
চট্টগ্রাম–০৩ (সন্দ্বীপ) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিল শেষে অধ্যাপক আমজাদ হোসাইন সন্দ্বীপবাসীর দোয়া কামনা করে বলেন, দ্বীপবাসীর অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং সন্দ্বীপের সার্বিক উন্নয়নে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।
উল্লেখ্য, অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও নৈতিক রাজনীতির মাধ্যমে সন্দ্বীপবাসীর মাঝে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন।