সংবাদ শিরোনাম

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন   |   খুলনা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খুলনা ব্যুরো :

খুলনার ডুমুরিয়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দেবাশীষ চক্রবর্তী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. আতিয়ার রহমান গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান চানু বলেন, তালা থেকে খুলনার উদ্দেশ্যে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরোহী দেবাশীষ চক্রবর্তী মারা যান এবং চালক আহত হন। আহত চালক বর্তমানে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।