সংবাদ শিরোনাম

কুয়েট এর জনসংযোগ শাখা এখনও ফ্যাসিস্ট আওয়ামীদের দখলে

 প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন   |   খুলনা

কুয়েট এর জনসংযোগ শাখা এখনও ফ্যাসিস্ট আওয়ামীদের দখলে

খুলনা ব্যুরো  :

ছাত্র - জনতার গণ-অভ্যুত্থানের ফলে অনেক রক্তের বিনিময়ে নতুন করে অর্জিত স্বাধীন বাংলাদেশে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসররা দাপিয়ে বেড়াচ্ছে। এরই নমুনা দেখা যাচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( কুয়েটের) জনসংযোগ শাখায়, যেখানে এখনও ফ্যাসিস্ট আওয়ামীদের দখলবাজি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

কুয়েট এর ডেপুটি রেজিস্ট্রার মোঃ মইনুল হক হলেন এই চক্রের মূলহোতা।  জনসংযোগ শাখার কার্যাবলী সম্পর্কে কোনোপ্রকার ধারণা না থাকা সত্বেও বর্তমান ভিসি তাকে জনসংযোগ  শাখার প্রধান হিসেবে দায়িত্ব দিয়ে রেখেছেন। ডেপুটি রেজিস্ট্রার মাইনুল ৫ আগষ্ঠের পূর্বের পিআরও মনোজ কুমার মজুমদারের সহযোগিতায় জনসংযোগ শাখার সকল প্রকার কার্যক্রম করে যাচ্ছেন। 

৫ আগষ্ঠের পরবর্তী সময়ে মনোজ কুমার মজুমদারকে সাময়িক বরখাস্ত করা হয়। অথচ ডেপুটি রেজিস্ট্রার মাইনুল হক মনোজকে লাইব্রেরীতে দায়িত্ব দিয়ে রেখেছেন। নেপথ্যে থেকে মনোজ তার সহযোগীদেরকে জনসংযোগ শাখার সকল প্রকার কার্যক্রমে সহযোগিতা করে যাচ্ছেন। 

এই চক্রে আরও রয়েছে রবিউল ইসলাম সোহাগ, আঃ রউফ, সাগর ইকবাল এবং মনিরুল ইসলাম সাগর । এরা সকলেই ডেপুটি রেজিস্ট্রার মাইনুল হকের নেতৃত্বে জনসংযোগ শাখায় ফ্যাসিস্ট আওয়ামী কর্তৃত্ব ফলাচ্ছে। আর এদের বুদ্ধিদাতা ( পরামর্শদাতা) হলো সাবেক পিআরও মনোজ কুমার মজুমদার। 

অভিযোগ রয়েছে,  বঙ্গবন্ধু পরিষদের কুয়েট শাখার  সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সোহাগকে পিআরও হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ৫ আগষ্ঠের পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয় ; তথাপিও সে মাইনুল গংদের অন্যতম হওয়ার কারণে তাকে পিআরও সোকশনে পিআরও এর আসনে বসানো হয়েছে। সে নিজেকে ওএসডি করা হয়েছে বলে দাবি করলেও  ফোনে নিজেকে অবলীলায়  পিআরও হিসেবে পরিচয় দিয়ে যাচ্ছে।