ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

 প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন   |   ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

মো:আর্শাদ হোসেন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলমান থাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী, পরিবহন চালক ও সাধারণ মানুষ।

সোমবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। বিশেষ করে সোনারগাঁয়ের মোগরাপাড়া, কাঁচপুর ও লাঙ্গলবন্দ সেতু সংলগ্ন এলাকায় যানজট তীব্র আকার ধারণ করে। ধীরগতিতে যান চলাচলের কারণে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হয়েছে।

পরিবহন চালকরা জানান, সেতুর সংস্কারকাজের কারণে একটি লেন আংশিক বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়ে গেছে। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়িগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

ভোগান্তিতে পড়া কয়েকজন যাত্রী জানান, স্বাভাবিক সময়ে যেখানে গন্তব্যে পৌঁছাতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে, সেখানে এখন কয়েক ঘণ্টা লেগে যাচ্ছে। প্রচণ্ড গরম ও ধুলাবালির কারণে শিশু ও বৃদ্ধ যাত্রীরা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন।

এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে সংস্কারকাজ শেষ করার চেষ্টা চলছে। যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তারা জানান।

বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কে গুরুত্বপূর্ণ সেতু সংস্কারের সময় বিকল্প ব্যবস্থা ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত না করলে এমন দুর্ভোগ আরও বাড়তে পারে

Advertisement
Advertisement
Advertisement