ছাত্রদলে যোগ দিলেন গবি (গকসু)র ভিপি

 প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন   |   ঢাকা

ছাত্রদলে যোগ দিলেন গবি (গকসু)র ভিপি

প্রতিদিনের দেশ ডেস্ক :

বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

এর আগে একই দিন সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতুসহ কয়েকজন নির্বাচিত প্রতিনিধি বিএনপি ও এর সহযোগী সংগঠনে যোগ দেন। এর মধ্যে জিতু বিএনপিতে এবং অন্যরা ছাত্রদলে যোগ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

দীর্ঘ সাত বছর পর গত বছরের সেপ্টেম্বরে সাভারের বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ইয়াসিন আল মৃদুল দেওয়ান, সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সামিউল হাসান শোভন বিজয়ী হন।

Advertisement
Advertisement
Advertisement