ঢাকার দক্ষিণ সিটির ৩৩ নং ওয়ার্ডে বিএনপি'র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন   |   ঢাকা

ঢাকার দক্ষিণ সিটির ৩৩ নং ওয়ার্ডে বিএনপি'র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন ৩৩ নং ওয়ার্ডে বিএনপির  উদ্যোগে মাজেদ সর্দার সড়ক আশার আলো ক্লাবের সামনে শুক্রবার বাদ এশা গণতন্ত্রের মাতা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ হামিদুর রহমান হামিদ। ৩৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সিরাজুদ্দিন সঞ্চালনা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আব্দুর রহমান।  অনুষ্ঠানে অরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য মামুন হোসেন, ৩৩ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ওমর ফারুক, যুগ্ন আহবায়ক মোহাম্মদ আজিম, ৩৩ নং ওয়ার্ড ছাত্রদলের সহ সভাপতি রাব্বি হোসেন, শ্রমিক দলের  সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোঃ জেকি। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল হাদি লেন পঞ্চায়েত সভাপতি হাজী মোহাম্মদ আজম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল রহমান দিপু, উপদেষ্টা সদস্য এডভোকেট আসাদ উল্লাহ, সহ-সভাপতি মোহাম্মদ সেলিম, উপদেষ্টা মোঃ আনিস সহ ওয়ার্ডের বিভিন্ন পঞ্চায়েতের সভাপতি সাধারণ সম্পাদক ও বিএনপির অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।উল্লেখ্য, মিলাদ মাহফিলটি পরিচালনা করেন ওলামা দলের  শীর্ষ নেতা মাওলানা মোঃ আলমগীর।

Advertisement
Advertisement
Advertisement