নোয়াখালীতে কিশোর গ্যাং দমনে পুলিশের বিশেষ অভিযান: ১৮ জন আটক

 প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন   |   চট্টগ্রাম

নোয়াখালীতে কিশোর গ্যাং দমনে পুলিশের বিশেষ অভিযান: ১৮ জন আটক

নোয়াখালী জেলা শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৮ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার মাইজদী পৌরবাজার এলাকায় পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ১৭ জন কিশোর এবং একজন প্রাপ্তবয়স্ক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা স্থানীয়ভাবে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের পরিচয়, বয়স ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা পর্যালোচনা শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালিত হচ্ছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, জেলা শহরসহ জেলার প্রতিটি উপজেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তরুণদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement