সংবাদ শিরোনাম

শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মোঃ জালাল উদ্দীন, রাজশাহী ব্যুরো
০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

রাজশাহী

শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দলের স্পেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড সফর শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শিবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আরিফ উদ্দিন ইতি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, ইউরোপ সফরের সময় প্রতিনিধি দল বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতা ও চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা করেছেন। বিশেষ করে তৈরি পোশাক, পাটজাত পণ্য এবং আম থেকে তৈরি বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী ইউরোপের বাজারে রপ্তানির বড় সম্ভাবনা তৈরি হয়েছে। সেসব দেশের ব্যবসায়ীরা এসব পণ্যের প্রতি বেশ আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বারিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সোনামসজিদ স্থলবন্দর আমদানিকারক ও রপ্তানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হাসনাত এবং দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন। এ ছাড়া সংগঠনটির পরিচালক জাকির হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক নুর আমিনের পাশাপাশি স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

বক্তারা সীমান্ত এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ও স্থানীয় কৃষিভিত্তিক পণ্য বিদেশে পাঠাতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। স্থানীয় ব্যবসায়ীদের সমন্বিত পদক্ষেপ ও প্রচার-প্রচারণার মাধ্যমে অঞ্চলের অর্থনীতি আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আরো পড়ুন----চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে ডেঙ্গু ইউনিট পরিদর্শনে এমপি বুলবুল