নাচোলে অসহায় ও দুস্থদের মাঝে ১ লাখ ৪০ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:
০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

রাজশাহী

নাচোলে অসহায় ও দুস্থদের মাঝে ১ লাখ ৪০ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুস্থ, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের মাঝে এককালীন আর্থিক অনুদান ও চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) নাচোল উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষের হাতে মোট ১ লাখ ৪০ হাজার টাকার আর্থিক অনুদান ও অনুদানের চেক তুলে দেওয়া হয়।

নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মো. মনিরুল ইসলাম, আমীর ও মেয়র পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী (নাচোল পৌরসভা),মো. আমিনুল ইসলাম, চেয়ারম্যান, নেজামপুর ইউনিয়ন পরিষদ,মো. রফিকুল ইসলাম, নায়েবে আমীর, নাচোল পৌরসভা,সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে প্রান্তিক ও অসহায় মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে আশা প্রকাশ করেন তারা।

আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

আরো পড়ুন----ভোলাহাট সীমান্তের ২৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি