সংবাদ শিরোনাম

নানাবাড়িতে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ
০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

রাজশাহী

নানাবাড়িতে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে খালের পানিতে ডুবে আব্দুর রহমান নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ইউনিয়নের রানীনগর বিলকন্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আব্দুল আলমের ছেলে।

দুই দিন আগে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি।

সোমবার সকালে অসাবধানতাবশত বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায় আব্দুর রহমান। পরিবার ও স্থানীয় স্বজনরা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন----চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ককটেল উদ্ধার