চাটমোহরে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন
মোঃ আশরাফুল ইসলাম (পাবনা) প্রতিনিধিঃ
চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০- আগস্ট) বিকাল ৫-টা হিলফুল ফুজুল মানব সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে হরিপুর বাজার মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন, হিলফুল ফুজুল মানব সেবা ফাউন্ডেশন সভাপতি আরিফুল ইসলাম, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,হরিপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহ-সভাপতি আলহাজ ডক্টর মোঃ সিরাজুল ইসলাম,হরিপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মওলানা মোঃ রেদোয়ানুল ইসলাম,হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম,হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ কামরুল হোসেন টুটুল, হরিপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি রেদোয়ান,চাটমোহর উপজেলা জাসাস নেতা মোঃ রফিকুল ইসলাম,হিলফুল ফুজুল মানব সেবা ফাউন্ডেশন সহ-সভাপতি শাকিব হোসেন,হিলফুল ফুজুল মানব সেবা ফাউন্ডেশন কোষাধ্যক্ষ মোঃ জুয়েল রানা, হিলফুল ফুজুল মানব সেবা ফাউন্ডেশন সহ-সাংগঠনিক মোঃ ইমরান হোসেন ও আফরিক হোসেন রাকু প্রমখ।