রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন এমপি রুমা

 প্রকাশ: ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন   |   রাজশাহী

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন এমপি রুমা

মোঃ আশরাফুল ইসলাম (পাবনা)প্রতিনিধিঃ

দীর্ঘ ৩৫ বছর পর গণতান্ত্রিক পন্থায় অনুষ্ঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করেছেন সংরক্ষিত মহিলা আসনের (পাবনা-৩০) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবন, ঢাকায় অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্য হিসেবে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।

এ সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়।

দীর্ঘ সময় পর সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদানের মধ্য দিয়ে গণতন্ত্রের চর্চা আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এডভোকেট আরিফা সুলতানা রুমা।

Advertisement
Advertisement
Advertisement