চাঁপাইনবাবগঞ্জে মহাসড়কে নির্মানাধীন কালভাটে পড়ে দুই যুবকের মৃত্যু

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে মহাসড়কে নির্মানাধীন কালভাটে পড়ে দুই যুবকের মৃত্যু

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে নির্মানাধীন কালভাটে পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০) ও জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৫)। তারা দুজনেই ট্রাকের শ্রমিক ছিল।

স্থানীয় বাসিন্দা, নিহতের স্বজন ও পুলিশ জানায়, কানসাটে ট্রাকে শ্রমিকের কাজ শেষ করে মোটরসাইকেলযোগে নিজ বাড়ী বালিয়াদিঘি ফিরছিলেন। অসাবধানতা বসত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মানাধীন কালভার্টের নিচে পড়ে গেলে গুরুত্বর আহত হন তারা। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ। 

Advertisement
Advertisement
Advertisement