চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোল ফ্রি'র দাবিতে ডিসি অফিস ঘেরাও

 প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোল ফ্রি'র দাবিতে ডিসি অফিস ঘেরাও

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা নদীর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল ফ্রি করার দাবিতে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আয়োজনে এই ঘেরাও কর্মসূচি করা হয়। কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ অটোরিকশা ও মাহেন্দ্রা চালকরা অংশ নেন। ঘেরাও কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নাগরিক অধিকার আদায় কমিটির আহবায়ক তরিকুল ইসলাম মোল্লা, শাহনেয়ামতুল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম সিদ্দিকী নয়ন, ব্যবসায়ী রাইহানুল ইসলাম লুনা, এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ।

বক্তারা বলেন, মহানন্দা নদীর বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুটি থেকে দীর্ঘ ৩৩ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। এরআগে একাধিকবার টোল আদায় বন্ধের দাবি জানানো হলেও তা বন্ধ হয়নি।

বক্তারা, জনদূর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত টোল আদায় বন্ধের দাবি জানান।

কর্মসূচি চলাকালে বিপুল সংখ্যক অটোরিকশা ও মাহেন্দ্রা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়।



Advertisement
Advertisement
Advertisement