গাবতলী পৌরসভা ও থানায় এমপি রনির সৌজন্য সাক্ষাত

 প্রকাশ: ১২ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন   |   রাজশাহী

গাবতলী পৌরসভা ও থানায়  এমপি রনির সৌজন্য সাক্ষাত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

জয়পুরহাট-বগুড়া সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি মঙ্গলবার গাবতলীতে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন ও সৌজন্য সাক্ষাতে অংশ নেন। এ সময় স্থানীয় প্রশাসন ও পৌর কর্মকর্তাদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সফরের শুরুতে তিনি গাবতলী মডেল থানা পরিদর্শন করেন। সেখানে থানার অফিস কক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

পরে সংসদ সদস্য গাবতলী পৌরসভা কার্যালয়ে পৌঁছালে পৌর কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন, উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, উচ্চমান সহকারী নুরে আলম, কর নির্ধারক সাজ্জাদুর রহমান শামীম, স্যানিটারি ইন্সপেক্টর আমিনুল ইসলাম, কার্যসহকারী কোহেল হাসান, টিকাদানকারী সুপারভাইজার সামছুল হক কালুসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

সৌজন্য সাক্ষাৎকালে স্থানীয় উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

Advertisement
Advertisement
Advertisement