সারিয়াকান্দিতে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ট্যাপেন্টাডল ট্যাবলেট

 প্রকাশ: ১২ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন   |   রাজশাহী

সারিয়াকান্দিতে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ট্যাপেন্টাডল ট্যাবলেট

মোঃ রাকিব হাসান, সারিয়াকান্দি, বগুড়া:

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে পৃথক দুই ঘটনায় দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ২৩ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে সারিয়াকান্দি থানা পুলিশের মাদক উদ্ধারকারী দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথম ঘটনায় ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মিটুল ব্যাপারী ওরফে আজিজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি উপজেলার তাজুরপাড়া (বেপারীপাড়া) এলাকার মৃত সাইফুল ইসলাম ওরফে মজনু মেম্বারের ছেলে।

অপরদিকে, পৃথক আরেকটি অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ শয়ন মন্ডল ওরফে শায়ন মিয়া (২৩) নামে আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি রামনগর মন্ডলবাড়ি এলাকার মোঃ কফিল উদ্দিন মন্ডলের ছেলে।

গ্রেপ্তারকৃতদের সারিয়াকান্দি থানায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। মাদক নির্মূলে সারিয়াকান্দি থানা পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement
Advertisement