ভারত থেকে ১০ হাজার মেট্রিক টন চাল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

অনলাইন ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

জাতীয়

ভারত থেকে ১০ হাজার মেট্রিক টন চাল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

ভারত থেকে ১০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে my PHU THANH PANAMA জাহাজটি আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে ৯টি প্যাকেজে ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক ৩ লাখ ৫৩ হাজার ৭১৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।