সংবাদ শিরোনাম

সৌর বিদ্যুৎ স্থাপনে কর্মকর্তাদের উৎসাহিত করলেন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

জাতীয়

সৌর বিদ্যুৎ স্থাপনে কর্মকর্তাদের উৎসাহিত করলেন প্রতিমন্ত্রী

৩ অক্টোবর ২০২৬:

হাট-বাজার থেকে প্রাপ্ত রাজস্বের ১০ থেকে ১৫ শতাংশ অর্থ সৌর প্যানেল স্থাপনে ব্যয়ের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পাশাপাশি কর্মকর্তাদের নিজ নিজ বাসভবনেও সৌর প্যানেল স্থাপনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে 'সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়' প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক চীন সফরে বিশাল আকারের সৌরবিদ্যুৎ উৎপাদন দেখার অভিজ্ঞতা উল্লেখ করেন তিনি।

সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান যে দেশে এ পর্যন্ত প্রায় ছয় হাজার কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে। তবে অনেক সড়ক প্রশস্তকরণ, পুনর্নির্মাণ ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে বলে তিনি মত দেন। এই লক্ষ্যে সংশ্লিষ্টদের নতুন প্রকল্প প্রস্তাব পাঠানোর আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রী সম্প্রতি প্রায় পাঁচ হাজার কিলোমিটার গ্রামীণ সড়কের রক্ষণাবেক্ষণ প্রকল্প অনুমোদন করেছেন বলেও উল্লেখ করা হয়। রক্ষণাবেক্ষণের অর্থ সরাসরি মূল বাজেট থেকে বরাদ্দ দেওয়া হবে যা উপজেলা নির্বাহী প্রকৌশলীরা ব্যয় করতে পারবেন।


কার্পেটিংয়ের পর সড়ক সম্পূর্ণ শক্ত হতে অন্তত ৭২ ঘণ্টা সময় লাগে বিধায় ঠিকাদারকে দিনে ও রাতে দুজন করে নিরাপত্তাকর্মী নিয়োগের নির্দেশ দেওয়া হয়। ২০২৮ সাল থেকে অর্থবছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণের কথা জানিয়ে বলা হয়, এতে টানা শুষ্ক মৌসুমে উন্নয়ন কাজ করার সুযোগ বাড়বে। এছাড়া জুলাই সনদে স্বাক্ষরিত বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে সংসদে সংবিধান সংশোধন কমিটি কাজ করছে বলে তিনি জানান। অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থা, দ্বিকক্ষ সংসদ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের বিষয়গুলো এই কমিটির আওতায় বিবেচিত হচ্ছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন মোঃ শহীদুল হাসান এবং সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন। অনুষ্ঠানে অধিদপ্তর ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন----সেনা পাহারায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়াম