ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী: চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক:
ডক্টরস
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত
চিকিৎসক সমাবেশে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
তারেক রহমান। শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে এ আয়োজন শুরু হয়।
সমাবেশকে
ঘিরে দিনের শুরুতেই জাতীয় সংসদ প্রাঙ্গণে পরিবেশবান্ধব কর্মসূচিতে অংশ নেন
প্রধানমন্ত্রী। সেখানে তিনি একটি নিমগাছের চারা রোপণ করেন। একই সময়ে তাঁর
সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন।
চারা
রোপণের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে
প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।
সমাবেশ
শুরুর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা আকাশে
উড়িয়ে দেন। এ সময় পুরো আয়োজনজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল
রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ চিকিৎসক সমাবেশে দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয়, চিকিৎসকদের পেশাগত স্বার্থ এবং সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: বাসস