সংবাদ শিরোনাম

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের দ্বার খুলল, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন   |   জাতীয়

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের দ্বার খুলল, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও ঐতিহাসিক ঘটনাপ্রবাহ সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মধ্য দিয়ে জাদুঘরটির উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলোকচিত্র, ঐতিহাসিক দলিল, স্মারক ও আন্দোলনের নানা গুরুত্বপূর্ণ নিদর্শন পরিদর্শন করেন।

জাদুঘরে বিগত সরকারের সময়কার দমন-পীড়ন ও নির্যাতনের বিভিন্ন চিত্রের পাশাপাশি ছাত্র-জনতার আন্দোলনের গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের সাহসিকতার নানা স্মৃতি তুলে ধরা হয়েছে।

আয়োজকরা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি এ সময়ের স্মৃতিকে দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণ করতেই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement