প্রধানমন্ত্রীর চীন সফর ঘিরে কূটনৈতিক তৎপরতা, প্রস্তুতি চূড়ান্ত করতে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রসচিব
ডেক্স নিউজ:
ঢাকা, ৮ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরকে সামনে রেখে কূটনৈতিক প্রস্তুতি জোরদার করেছে সরকার। সফরের কর্মসূচি, দ্বিপক্ষীয় আলোচনা এবং সম্ভাব্য সমঝোতা নিয়ে চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম মঙ্গলবার (৯ জুন) বেইজিং সফরে যাচ্ছেন।
সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বেইজিং সফরকালে বুধবার চীনের উপপররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনইংয়ের সঙ্গে বৈঠকে বসবেন পররাষ্ট্রসচিব। বৈঠকে আগামী ২৩ থেকে ২৬ জুন অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরসূচি চূড়ান্তকরণ, আলোচ্য বিষয় নির্ধারণ, সম্ভাব্য চুক্তি ও সমঝোতা স্মারক এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো বৈঠকের মূল আলোচনায় স্থান পাবে।
সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফরে থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এরপর ২৩ জুন কুয়ালালামপুর থেকে সরাসরি বেইজিং যাওয়ার পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
এদিকে পররাষ্ট্রসচিবের সফরসূচিতে ফিলিপাইনও রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সোমবার তিনি ম্যানিলার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখানে মঙ্গলবার অনুষ্ঠিতব্য আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নেওয়ার পর একই দিন বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন।
কূটনৈতিক মহলের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এ সফরে উল্লেখযোগ্য অগ্রগতির প্রত্যাশা করা হ