ঢাকা, ৭ জুন ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সংসদের কার্যসূচি ও অধিবেশন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী ছাড়াও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য শফিকুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় সংসদের চলমান অধিবেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং আসন্ন কার্যসূচি নির্ধারণ বিষয়ে মতবিনিময় করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।