দ্বিতীয় অধিবেশনে সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা, প্রয়াত সাবেক মন্ত্রীদের স্মরণে শোক প্রস্তাব

 প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন   |   জাতীয়

দ্বিতীয় অধিবেশনে সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা, প্রয়াত সাবেক মন্ত্রীদের স্মরণে শোক প্রস্তাব

স্টাফ রিপোর্টার: 

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন রোববার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অধিবেশনের শুরুতেই স্পিকার সংসদের সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় প্রথম সদস্য হিসেবে রয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান। দ্বিতীয় সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক।

এ ছাড়া বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনকে তৃতীয়, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানকে চতুর্থ এবং চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে পঞ্চম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভাপতিমণ্ডলীর নাম ঘোষণার পর দিনের কার্যসূচি অনুযায়ী সংসদে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এ সময় জানানো হয়, দেশের ১৬ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন।

সংসদীয় ঐতিহ্য অনুসারে প্রয়াত এসব রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান স্মরণ করা হয়। তাদের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশের পাশাপাশি বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement