সংবাদ শিরোনাম

ডিআরইউ’র প্রয়াত দুই সদস্যের পরিবারের মাঝে গ্রুপ বীমার চেক হস্তান্তর

 প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন   |   জাতীয়

ডিআরইউ’র প্রয়াত দুই সদস্যের পরিবারের মাঝে গ্রুপ বীমার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর প্রয়াত দুই সদস্যের পরিবারের মাঝে গ্রুপ বীমার অর্থ সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজধানীতে ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন তোফাজ্জল হোসেন।

সভায় সভাপতিত্ব করেন আবু সালেহ আকন। বক্তব্য দেন মোঃ কাজিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাইনুল হাসান সোহেল।

অনুষ্ঠানে ডিআরইউ’র প্রয়াত সদস্য নিখিল মানখিন ও শ্যামল কান্তি নাগ-এর পরিবারের হাতে মোট ৬ লাখ টাকার গ্রুপ বীমার চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে নিখিল মানখিনের পরিবারের পক্ষে তার স্ত্রী ৩ লাখ টাকা এবং শ্যামল কান্তি নাগের স্ত্রী কাকলি নাগ ৩ লাখ টাকার চেক গ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের কল্যাণে সামাজিক নিরাপত্তা ও বীমা সুবিধা আরও সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি প্রয়াত সাংবাদিক পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।