বিজিবি’র অভিযানে এপ্রিল মাসে ১৮৩ কোটি ২০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

 প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন   |   জাতীয়

বিজিবি’র অভিযানে এপ্রিল মাসে ১৮৩ কোটি  ২০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে):  

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত এপ্রিল মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৮৩ কোটি ২০ লক্ষ ৫১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে। 

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে-৩ কেজি ৭১৩ গ্রাম স্বর্ণ, ১৫৫ গ্রাম ডায়মন্ড, ১৭ হাজার ৫১৯টি শাড়ি, ৩ হাজার ৩৮৩টি থ্রি পিস/শার্ট পিস/চাদর/কম্বল, ৫ হাজার ১১৬টি তৈরি পোশাক, ৪  হাজার ৫৫৩ মিটার থান কাপড়, ৩ লাখ ৮১ হাজার ৪৬৪টি কসমেটিক্স সামগ্রী, ৮০০ পিস ইমিটেশন গহনা, ৩২ লাখ ১২ হাজার ৩৫টি আতশবাজি, ৩ হাজার ৭৬২ ঘনফুট কাঠ, ৩ হাজার ৭৮৭ কেজি চা পাতা, ৭ হাজার ৪১০ কেজি সুপারি, ৭ হাজার ৬২০ কেজি কয়লা, ৩ হাজার ৫৮৩ ঘনফুট পাথর, ১০ ঘনফুট বালু, ৩৩৭টি মোবাইল, ৩ হাজার ১৬৯পিস মোবাইলের ডিসপ্লে, ১৪ হাজার ৯৯ পিস মোবাইলের যন্ত্রাংশ, ২৪ হাজার পিস চিকিৎসা সারঞ্জামাদি, ১৬ হাজার ৫৭১টি চশমা, ৫৯ হাজার ৩৫ কেজি জিরা, ১৯ হাজার ৭৫৪ কেজি চিনি, ৮৪ হাজার ২৫৫ প্যাকেট বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, ৩ হাজার ৯৫৪ কেজি রসুন, ৩ হাজার ৬৫৭ কেজি সার, ২ হাজার ১৩৯ প্যাকেট কীটনাশক, ৩ লাখ ৩০ হাজার ৩৬৯ পিস চকোলেট, ৯৫৭ টি গরু/মহিষ, ১২টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৩টি মাহেন্দ্রা গাড়ি, ১১টি পিকআপ, ৩টি প্রাইভেটকার/বাস, ৬টি ট্রলি/মাইক্রোবাস, ৪৪টি সিএনজি/ইজিবাইক, ৩৭টি মোটরসাইকেল এবং ১৯টি বাইসাইকেল/ভ্যান। 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-৬টি বিদেশি/দেশীয় পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ হাজার ৭২৫ রাউন্ড গোলাবারুদ, ৮টি মাইন, ১টি মর্টার শেল, ২টি হাত বোমা, ২টি ককটেল এবং ২টি অন্যান্য অস্ত্র।

এছাড়া গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে-২৩ লাখ ১৩ হাজার ৮৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৪২ গ্রাম হেরোইন, ২ হাজার ৪২৩ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৩৫৩ বোতল বিদেশি মদ, ৪৫৩ লিটার বাংলা মদ, ১ হাজার ৩৪৩ বোতল ক্যান বিয়ার, ১ হাজার ১৪৯ কেজি গাঁজা, ১ লাখ ৭০ হাজার ৪৬ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১ লাখ ২২ হাজার ৯৪৫টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ১৫ হাজার ৫৯৮ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ৪৯ হাজার ৫৪২টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ২২ হাজার ১১৫ পিস মদ তৈরির বড়ি ও ২৪ লাখ ৯১ হাজার ৯০১ পিস বিভিন্ন প্রকার ঔষধ/ট্যাবলেট

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৯ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮৬ জন বাংলাদেশি নাগরিক, ২ জন ভারতীয় নাগরিক এবং ৫৪৫ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

Advertisement
Advertisement
Advertisement