জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬ তৃতীয় দিনের পঞ্চম অধিবেশনে আলোচিত বিষয়াবলি
ঢাকা, ২২ বৈশাখ (৫ মে):
জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬-এর তৃতীয় দিনের পঞ্চম অধিবেশন আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধিবেশনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলি আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলির মধ্যে রয়েছে-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পর বাংলাদেশের ঔষধ শিল্পের সুরক্ষা, অবৈধ অভিবাসন বন্ধে সচেতনতা তৈরি, বিদেশে দক্ষ শ্রমিক প্রেরণের লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং সচেতনতা তৈরি, পর্যটনের প্রসার এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং দেশীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের সহযোগিতা প্রদান।
মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য জানানো হয়।