সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ছাত্রদল নেত্রী রুমা
বিশেষ প্রতিনিধি :
বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাগেরহাটের মেয়ে ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুর আনুমানিক ২টায় তিনি দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় পদে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা শারমিন সুলতানা রুমা সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তৃণমূল পর্যায়ে তার সাংগঠনিক ভূমিকার কারণে তিনি নেতাকর্মীদের মধ্যে পরিচিত।
মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি জানান, দল যদি তাকে মনোনয়ন দেয়, তবে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের যাচাই-বাছাই শেষে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।