দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ১৬ জেলায় তীব্র ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা

 প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন   |   জাতীয়

দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ১৬ জেলায় তীব্র ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা

প্রতিদিনের দেশ ডেস্ক :

সারাদেশে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

শুক্রবার দুপুরে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার রাত ৮টার পর থেকে শনিবার দুপুর ১২টার মধ্যে দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ১৬টি জেলায় ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে এবং বড় আকারের শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সংস্থাটি আরও জানায়, দেশের অন্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement