সংবাদ শিরোনাম

গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ ভিন্ন - অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী

 প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন   |   জাতীয়

গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ ভিন্ন - অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী

চট্টগ্রাম, ৭ চৈত্র (২১ মার্চ):

অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরিবর্তিত গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ দেশবাসীর জন্য খানিকটা ভিন্ন ও আনন্দময়। সবাইকে ঈদ মোবারক। আমাদের সকলের জন্য আজকের আনন্দ আলাদা, কারণ দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে।

অর্থমন্ত্রী আজ সকালে নগরীর দারুছ সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা সবাই স্বাধীনভাবে কথা বলার, চলাফেরা করার সুযোগ পাচ্ছি। মুক্ত মানুষ ছাড়া ঈদের আনন্দ আসে না। এবারের আনন্দটা তাই একটু ভিন্ন। আশা করি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের এই ধারা অব্যাহত থাকবে।