সংবাদ শিরোনাম

নির্বাচন কমিশনে ষষ্ঠ দিনের আপিল শুনানিতে ৬০টি আবেদন মঞ্জুর

 প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন   |   জাতীয়

নির্বাচন কমিশনে ষষ্ঠ দিনের আপিল শুনানিতে ৬০টি আবেদন মঞ্জুর

ঢাকা, ১ মাঘ (১৫ জানুয়ারি):

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনে আজ ১০৪টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৬০টি আপিল আবেদন মঞ্জুর হয়েছে এবং ২৯টি আপিল আবেদন না-মঞ্জুর হয়েছে। কমিশন মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ৫টি আপিল না-মঞ্জুর করেছে। শুনানিতে ১০টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

আগামীকাল ৪৮১ থেকে ৫১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।