সংবাদ শিরোনাম

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত রাখার সংবাদটি সঠিক নয়

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন   |   জাতীয়

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত রাখার সংবাদটি সঠিক নয়

ঢাকা, ২৫ পৌষ (৯ জানুয়ারি): 

‘পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন’ মর্মে ইসিকে উদ্ধৃত করে যে সংবাদটি প্রচারিত হচ্ছে তা সঠিক নয়। এ বিষয়ে প্রচারিত সংবাদটি প্রত্যাহার বা বন্ধ রাখার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। 

বাংলাদেশ নির্বাচন কমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।