নির্বাচনি দায়িত্বে নিয়েজিত ও নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত
ঢাকা ৮ পৌষ (২৩ ডিসেম্বর):
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের অভ্যন্তরে নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী (সামরিক/বেসামরিক), নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য উল্লিখিত ভোটারগণকে আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে 'Postal Vote BD' মোবাইল অ্যাপ ডাউনলোড করে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রেরিত পত্রে এ সকল তথ্য জানানো হয়েছে।