চলতি বছর প্রায় ৬৫ হাজারের বেশি হজযাত্রী দেশে ফিরেছেন
চলতি
বছর পবিত্র হজ পালন শেষে ৬৫ হাজার ৫৭৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।
শনিবার
(৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে।
হজযাত্রী পরিবহনে অংশ নেয় তিনটি বিমান সংস্থা—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। তাদের মধ্যে: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৩০ হাজার ৪৪৩ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্স ফিরিয়েছে ২৬ হাজার ৩৫৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ফিরিয়েছে ৮ হাজার ৭৭৬ জন হাজিকে। এ পর্যন্ত মোট ১৮০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৫টি, সৌদি এয়ারলাইন্স ৭২টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।
চলতি বছর বাংলাদেশ থেকে
মোট ৮৭ হাজার ১৫৭ জন ।
প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায় ২৯ এপ্রিল। এরপর এক মাস
ধরে পর্যায়ক্রমে মোট ২২০টি ফ্লাইটে হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হয়।