চুয়াডাঙ্গায় শহিদ শাহরিয়ার শুভ’র কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা
ঢাকা, ২০ অগ্রহায়ণ ( ৫ ডিসেম্বর):
জুলাই
গণ-অভ্যুত্থানে শহিদ শাহরিয়ার শুভ’র কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের
গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
উপদেষ্টা
আজ চুয়াডাঙ্গা জেলায় সদর উপজেলার শংকর চন্দ্র গ্রামে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ
শাহরিয়ার শুভ’র কবর জিয়ারত শেষে শহিদের পরিবারের খোঁজখবর নেন এবং শহিদ পরিবারের
জন্য সরকার থেকে প্রদত্ত সহায়তা দ্রুত প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসককে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
শিল্প
উপদেষ্টা শহিদ শাহরিয়ার শুভ’র পিতা আবু সাইদ, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল
হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব
আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনসহ শহিদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে পুষ্পস্তবক
অর্পণের মাধ্যমে শহিদ শাহরিয়ার শুভ’র প্রতি শ্রদ্ধা জানান।
উল্লেখ্য,
শহিদ শাহরিয়ার শুভ গত বছর ১৯ জুলাই ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ হন এবং ২৩ জুলাই
নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদৎ বরণ করেন।