সংবাদ শিরোনাম

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন   |   জাতীয়

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ৮ আষাঢ় (২২ জুন):

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩৬ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ৬২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৮০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৫ জন মৃত্যুবরণ করেছেন। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ১৬ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫১৫ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।