বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না - স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
০২ অক্টোবর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

জাতীয়

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না  - স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা

ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর):

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না। এ দেশে সম্প্রীতিটাই মুখ্য। মানবতা ও সেবাই ধর্ম, যার যার জায়গা থেকে আমাদের এই কথাটা মনে রাখা জরুরি। 

উপদেষ্টা আজ বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে পূজা প্যান্ডেল পরিদর্শনকালে এসব কথা বলেন। 

তিনি বলেন, সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পূজা চলছে। আজকে বিজয়া দশমী। বিষাদের সময় সবারই মন খারাপ হওয়ার কথা। এ কয়দিন সারাদেশে খুব আনন্দ উচ্ছ্বাসের মধ্যে পূজা উদযাপন করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। 

পূজা প্যান্ডেল পরিদর্শনকালে পূজা উদ্যাপন সংশ্লিষ্টরা গুলশান-বনানী এলাকায় যথাযথভাবে         পূর্জা-অর্চনার জন্য স্থানীয়ভাবে একটি জায়গা বরাদ্দের প্রয়োজনীয়তার কথা উপদেষ্টার সামনে তুলে ধরেন। 

স্বাস্থ্য উপদেষ্টার সাথে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।