শৈলকুপায় বাসচাপায় ট্রাকচালক নিহত

 প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন   |   খুলনা

শৈলকুপায় বাসচাপায় ট্রাকচালক নিহত

খুলনা ব্যুরো :

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বাসচাপায় আব্বাস হোসেন (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। ২১ জুন রবিবার সকাল ১০টার দিকে উপজেলার বড়দাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্বাস হোসেন যশোরের চূড়ামনকাটি এলাকার বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বড়দাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে ট্রাক রেখে একটি দোকানে চা পান করছিলেন আব্বাস হোসেন। চা পান শেষে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি শনাক্ত ও আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

Advertisement
Advertisement
Advertisement