একাত্তর টিভির খুলনা অফিসে চুরি, মামলা দায়ের
খুলনা ব্যুরো :
খুলনা নগরীর ছোট মির্জাপুর রোডে অবস্থিত একাত্তর টেলিভিশনের খুলনা ব্যুরো অফিসে চুরির ঘটনা ঘটেছে।২১ জুন রবিবার ভোরে দুর্বৃত্তরা অফিসের তালাবদ্ধ দরজার হুক ভেঙে ভেতরে প্রবেশ করে তিনটি কক্ষ তছনছ করে বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি প্যানাসনিক ক্যামেরা, একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, তিনটি কম্পিউটারের সাউন্ড বক্স, একটি ক্যামেরা লাইট, চার্জার, মাইক্রোফোনসহ অন্যান্য সরঞ্জাম। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা।
সকাল সাড়ে ৯টার দিকে অফিসে এসে কর্মরত সাংবাদিকরা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন খুলনার গণমাধ্যমকর্মীরা।
চুরির ঘটনায় একাত্তর টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান কনক রহমান বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।